জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 193 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ছাতির বাজার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মাদ্রাসার ছাত্র ছোট বাচ্চা, শিক্ষক মসজিদের ইমাম, আলেম ওলামা, স্থানীয় বিএনপির নেতা কর্মীদের নিয়ে বিএনপি’র চেয়ারপার্সনের সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে
ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসির পরিচালনায় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, অ্যাডঃ আবু জাফর সরকার, ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমযান, ওলামাদলের নেতা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা আবুল কালাম কাজল, মশালিয়া পাড়া মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, ছাতির বাজার মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, শেখ বাড়ি মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম আপেল, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল, আলম শেক, তোতা, যুবদল নেতা রনি, রানা ফকির, সিরাজুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ডিবিএল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল আমিন শেরপুরী।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah