সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

নবীনগরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

নবীনগরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমেজা খাতুন (৮০) ব্রাহ্মণহাতা গ্রামের মৃত সুধন মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে রুমেজা খাতুন বাড়িতে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া