সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   191 বার পঠিত

নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ৮ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান সভাপতিত্বে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি তার বক্তব্য- দিবস দুটি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খল ভাবে উদযাপনে সবার আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি প্রতিনিধি , উপজেলা এনসিপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

‎উল্লেখ্য, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সভা।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া