সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় চার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিকে সমর্থন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   207 বার পঠিত

কাপাসিয়ায় চার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিকে সমর্থন

গাজীপুরের কাপাসিয়ায় নেতৃত্বশূন্য আওয়ামী লীগের চার শতাধিক নেতা-কর্মী বিএনপিকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। আজ ১৭ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে আনুষ্ঠানিকভাবে তারা এ সমর্থনের ঘোষণা দেন।

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিএনপির প্রতি সমর্থন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম ভূঁইয়া। সাহাদাতুজ্জামান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।

এ সময় আরও বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমর্থনদানকারী নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতা-কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং নারী ও সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমর্থন প্রদানকারী নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা আজ সময়ের দাবি। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে দেশ ও মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

Posted ২:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া