ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি : | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 211 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের আজ প্রথম দিনে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। আগামী ২৩ ও ২৪ জানুয়ারিও এ প্রশিক্ষণ চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
প্রশিক্ষণে উপজেলার ১৫৪ ভোট কেন্দ্রসমূহের ১৬২ জন প্রিজাইডিং অফিসার, ১০২৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২০৫০ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন।
Posted ৮:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah