সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন সাবেক নারী কাউন্সিলর আঞ্জুমানারা বেগম

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   267 বার পঠিত

বিএনপিতে যোগ দিলেন সাবেক নারী কাউন্সিলর আঞ্জুমানারা বেগম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম।

২৪ জানুয়ারি শনিবার বিকেলে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় যোগদান সম্পন্ন করেন।

আঞ্জুমানারা বেগম বলেন, “আমি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বিগত সরকারের আমলে হয়রানি, নির্যাতন ও মামলা থেকে রক্ষা পেতে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। এখন আমি আবার নিজের পূর্বের দল বিএনপিতে ফিরে এসেছি।”

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া