জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 135 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা এলাকার ১০টি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার নবাগত নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
নতুন যোগদানকারীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন সরকার বলেন, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে যোগ দিয়ে আপনারা দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমিও সবসময় আপনাদের পাশে থাকবো।
জনসভায় টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah