রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ ‘ডিজে নজু’ ও স্ত্রী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   226 বার পঠিত

ইয়াবাসহ ‘ডিজে নজু’ ও স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবা ট্যাবলেটসহ ‘ডিজে নজু’ নামে পরিচিত এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামের মমিন বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. নজরুল ইসলাম ওরফে ডিজে নজু (৪২) এবং তার স্ত্রী পারুল বেগম (৩২)-কে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮০ ও ৫০ পিসসহ মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া