সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত
র্যাবের অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। ৫ জুন শুক্রবার রাতে পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন একটি পুকুরপাড়ের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
৬ জুন শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল পুনিয়াউট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
উদ্ধার করা পিস্তলটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah