মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আলোচিত যুবক ইমনের ৬ মাসের কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আলোচিত যুবক ইমনের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় আলোচিত যুবক ইমন ইয়াবাসহ আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার। তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, গত রোববার (১৪ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর একদিন পর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ও দণ্ডিত হওয়ার ঘটনায় তাকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া