রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ী জরুন এলাকায় শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার ‘মাদক সম্রাট’ আনোয়ার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

কোনাবাড়ী জরুন এলাকায় শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার ‘মাদক সম্রাট’ আনোয়ার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় শ্বশুর বাড়ি থেকে ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ জুন মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন গাজীপুর সদর থানার পানিশাইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কোনাবাড়ী জরুন এলাকায় শ্বশুর বাড়িতে থেকে ইয়াবা সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তার চাচা শশুর লুৎফর পালোয়ানের সহযোগিতায় প্রায় এক যুগ ধরে তিনি কোনাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এলাকাবাসী জানান, জামাই-শশুরের এই মাদক চক্রের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননি। সন্ধ্যা নামলেই ওই গলিতে শুরু হতো মাদক কেনাবেচা, যা চলতো মধ্যরাত পর্যন্ত। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। এমনকি তার নিজের সন্তানরাও মাদকে আসক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা নির্বিঘ্নে পরিচালনার জন্য বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসানো ছিল। অভিযানের সময় মাদক ডিলার লুৎফর পালোয়ান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন পালিয়ে গেলে আনোয়ারকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এলাকাবাসী জরুন এলাকা থেকে চিরতরে মাদক নির্মূলের দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল ইসলাম ও বিশ্বজিৎ মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া