রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগে ছাত্র সংগঠকের বিরুদ্ধে মামলা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

টঙ্গীতে ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগে ছাত্র সংগঠকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন ও পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা জাতীয় ছাত্র শক্তির সংগঠক আকাশ প্রধানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে টঙ্গী পূর্ব থানা এলাকায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে যায় আকাশ প্রধান ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় তারা ওই ব্যবসায়ীকে জিম্মি করে বিভিন্নভাবে নির্যাতন করেন। পরে ব্যবসায়ীর পরিবারের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রাণভয়ে তারা নির্দিষ্ট স্থানে টাকা পৌঁছে দিতে বাধ্য হন। টাকা পেয়ে আকাশ প্রধান ও তার সহযোগীরা ব্যবসায়ীকে ছেড়ে দেন।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ব্যবসায়ী টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, জাতীয় ছাত্র শক্তি সংগঠনটির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংগঠনটির স্থানীয় নেতৃত্ব বিষয়টি পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া