জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর মডেল থানার অধীন মাওনা ইউনিয়নের কবরঘাটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রেজাউল করিমের বসতঘর থেকে তার স্ত্রী আফরোজা আক্তারকে ১ হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১১ হাজার ৫শ টাকা নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে সাদা পলিথিনের ভেতর কালো স্কচটেপে মোড়ানো ক্যাপসুল আকৃতির ২০টি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামি রেজাউল করিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তার স্ত্রীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আফরোজা আক্তারের বয়স ২৬ বছর।
শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তার বাড়ি থেকে মাদক কেনাবেচা হয়ে আসছিল। তার স্ত্রীও মাদক ব্যবসায় সরাসরি জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজার বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা।
এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামি রেজাউল করিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানান, রেজাউল করিমের মাদক কারবারির কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah