বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদকবিরোধী মিছিলে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, আটক ১

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

গাজীপুরে মাদকবিরোধী মিছিলে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, আটক ১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক মিছিলে দুর্বৃত্তদের ফাঁকা গুলির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা একটি মাদকবিরোধী মিছিলের আয়োজন করেন। মিছিলটি চলাকালে কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে করে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলে অংশ নেওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে স্থানীয় পোটান এলাকার শামীম নামে একজনকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া