বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যেই গাজীপুরে গৃহবধূ হত্যা রহস্য উদঘাটন, ঘাতক স্বামী গ্রেপ্তার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   87 বার পঠিত

২৪ ঘণ্টার মধ্যেই গাজীপুরে গৃহবধূ হত্যা রহস্য উদঘাটন, ঘাতক স্বামী গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বাসন থানার একটি আবাসিক হোটেলে গৃহবধূ শান্তা বেগম (৩৩) হত্যার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি নিহতের স্বামী সাইফুল ইসলামকে (৩৮) ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গাজীপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেল থেকে গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শান্তা বেগম (৩৩) হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার পরপরই পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং প্রযুক্তিনির্ভর তদন্ত ও ছায়া অনুসন্ধান শুরু করে। পরদিন মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হলে সংস্থাটি স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে।

তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ ট্রান্সমিটার মোড় এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং স্ত্রীকে নিয়ে স্বামীর সন্দেহ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত। ঘটনার দিন স্বামী-স্ত্রী আবাসিক হোটেলে ওঠার পর পুরোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শান্তার সঙ্গে থাকা ফল কাটার ছুরি দিয়ে তার গলা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে সাইফুল। পরে নিহতের মোবাইল ফোন ও পরিচয়পত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, ধারাবাহিক অভিযান এবং নিবিড় তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আদালতে দেওয়া আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া