বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গাছে বেঁধে যুবক হত্যা: পাঁচ আসামি গ্রেফতার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   131 বার পঠিত

গাজীপুরে গাছে বেঁধে যুবক হত্যা: পাঁচ আসামি গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার খিলগাঁও এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত যুবক জুয়েল রানা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি থানায় আত্মসমর্পণ করেছেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহত জুয়েল রানা ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক দিন আগে একটি ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ২৬ জুলাই কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খিলগাঁও এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েল রানাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা চায়না বেগম বাদী হয়ে পূবাইল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু, রুবেল ও সোহেলকে গ্রেফতার করা হয়। এর মধ্যে চাঁন মিয়া ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া মঙ্গলবার মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি আকাশ ও শাকিল স্বেচ্ছায় পূবাইল থানায় আত্মসমর্পণ করেন।

পুলিশের দাবি, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া