জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দণ্ড দেন।
দণ্ডিতরা হলেন—তুমলিয়া পুনারটেক গ্রামের এস এম জিলানীর ছেলে নজরুল ইসলাম (৪৭), টেক মানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) এবং মোক্তারপুর ইউনিয়নের হারিদেবপুর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আবুল কাসেম (২৯)।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম জানান, ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করায় নজরুল ইসলামকে ১০ দিন, মোক্তার মোল্লাকে তিন মাস এবং আবুল কাসেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah