আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গজারিয়া এলাকায় রহস্যজনক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ১২টি ঘোড়া জবাই করে তাদের মাংস নিয়ে গেছে এবং অবশিষ্ট অংশ গভীর জঙ্গলে ফেলে রেখেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি কয়েকদিন আগে ঘটলেও এলাকায় ছড়িয়ে পড়ার পর তা আলোচিত হয়। স্থানীয়দের ধারণা, শ্রীপুর ও মাওনার আশপাশের বিভিন্ন হোটেল ও নামিদামি রেস্তোরাঁয় এই মাংস সরবরাহ করা হচ্ছে। কিন্তু কারা এই কাজ করেছে এবং এর উদ্দেশ্য কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে এ ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, অবৈধভাবে ঘোড়ার মাংস ব্যবসা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah