শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   242 বার পঠিত

আখাউড়ায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, বাজার মনিটরিংসহ নানা কাজে ব্যস্ত সময় পাড় করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আখাউড়ার শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে প্রশাসন নিরব হয়ে যায়। থানা ভবনের বাইরে আসছে না পুলিশ।

এ অবস্থায় দেশের প্রয়োজনে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আখাউড়ায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের ব্যস্ত সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করে শিক্ষার্থীরা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, বাজার মনিটরিংসহ নানা কাজে করছে শিক্ষার্থীরা। পরিদর্শন করছে সরকারি-বেসরকারি অফিস ও হাসপাতাল।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ পৌরসভার কাউন্সিলদের সাথে কথা বলেছে শিক্ষার্থী। নাগরিক সেবা অব্যাহত রাখতে স্ব স্ব প্রতিষ্ঠানের কাছে অনুরোধ জানাচ্ছে শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে চলাচল করছে যানবাহন। নেই যানজট। চালক ও গাড়ির মালিককে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে আহবান জানাচ্ছেন ছাত্ররা। হেলমেট না থাকলে মোটরসাইকেল আরোহীকে ৫ মিনিট দাঁড় করিয়ে ৫ মিনিটের প্রতীকি শাস্তি নিতে হয় মোটর সাইকেল আরোহীকে।

ছেলেদের পাশাপাশি মেয়েরাও রয়েছে ট্রাফিকের ভূমিকায়। শুধু তাই নয় আন্দোলনে ভাংচুর হওয়া মালামাল পরিস্কার করেছে ছাত্ররা। এসব শিক্ষার্থীদের মধ্যে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, রেলওয়ে স্কুলসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী।

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পাশাপাশি দায়িত্ব পালন করেন অগ্নিবীণা রেলওয়ে ম্ক্তু স্কাউট ও সূর্য সৈনিক মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা। কলেজ ছাত্র তাহসিন বলেন, আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়ে আমাদেরকে নতুন দেশ দিয়ে গেছে। এবার সেই দেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব।

Facebook Comments Box

Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া