নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 223 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশনে আটক হয়েছে ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী মো. ফরিদ মানিক ওরফে পিএস মানিক।
গতকাল ১২ আগস্ট সোমবার দুপুরে অবৈধ পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিষয়টি ইমিগ্রেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করলেও তিনি তার নাম ও পদবি প্রকাশে অপারগতা জানিয়েছেন।
আটক মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
তিনি ফেনী জেলা যুবদলের সহ-সম্পাদকের পদে রয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস মানিক পালিয়ে যায়।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah