সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   244 বার পঠিত

নাসিরনগর হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির আহবায়ক হলেন আলী আকরাম খন্দকার স্বপন, সদস্য সচিব ফজল ভূইয়া, যুগ্ম আহবায়ক মোঃ ছোয়াব মিয়া।

গত ১৮ আগস্ট নাসিরগর উপজেলার হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপনের আহবানে এবং শরীফ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ ফিরোজ আহমেদ, ছোয়াব মিয়া, মাজহারুল হক, হালিমা বেগম, সোহেল রানা, জুলহাস শাহ, আলমাছ উদ্দিন, জহির উদ্দিন, নজরুল ইসলাম, পলাশ দেবনাথ, বিজয় সূত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকলের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আহবায়ক ও সদস্য সচিব, যুগ্ম আহবায়ক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয়।

আহবায়ক হিসেবে আলী আকরাম খন্দকার স্বপন ও সদস্য সচিব হিসেবে মোঃ ফজল ভূইয়াকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।

যুগ্ম আহবায়ক এর পদে একজন প্রার্থীর নাম প্রত্যাহার করায় মোঃ ছোয়াব মিয়া নির্বাচিত হয়।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া