মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বদলি করায় কর্মকর্তাকে কর্মচারীর মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

আখাউড়ায় বদলি করায় কর্মকর্তাকে কর্মচারীর মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ

অন্যত্র বদলি করার অজুহাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশনের দুই কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে ওই দুই জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার বেলাব উপজেলার মৃত আবদুন নূরের ছেলে মো. রবিউল আউয়াল (৩৯) ও বগুড়ার সোনাতলা উপজেলার মোকারম হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী কর্মকর্তা।

তবে আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে ওয়াদুদ ও রতনকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। দুপুর আড়াইটার দিকে তারা অফিসে এসে আল মামুনকে মারধর করেন ও অফিসে ভাঙচুর চালান।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া