মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   191 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ নভেম্বর রবিবার সকালে ও শনিবার রাতে জেলার নবীনগর, বাঞ্ছারামপুর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা সবাই হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি।

পুলিশ মিডিয়া উইং, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হাসান উদ্দিন (৫৩), বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী মো. শাহিন ইকবাল (৪৫), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী খলিল মিয়া (৫৮), নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য মো. আল কাউছার (৪২), আখাউড়া পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আবুল হাশেম (৪৩) ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শিবলী (৪৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. হাসান উদ্দিনকে শনিবার রাতে নবীনগর উপজেলার জিনোদপুর এলাকা থেকে, মো. শাহীন ইকবালকে শনিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী এলাকা থেকে, খলিল মিয়াকে একই উপজেলার মধ্যপাড়া থেকে, মো. আল কাউছারকে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এলাকা থেকে, আবুল হাশেম ও শিবলীকে আখাউড়া পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা সবাই হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি। আজ রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

Posted ৩:০৭ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া