-প্রেস বিজ্ঞপ্তি | শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 193 বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে অনুর্ধ্ব -১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেট খেলোয়াড়দের মেডিকেল আজ ১২ অক্টোবর ২০২৪ শনিবার সকাল ৯ টা হতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সম্পন্ন হয়। কয়েকশত ছেলে এতে অংশগ্রহণ করে। অনুর্ধ্ব -১৪ দলে ৪১ জন, অনুর্ধ্ব -১৬ দলে ৬৩ জন, অনুর্ধ্ব -১৮ দলে ৪৭ জন মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়। বৃষ্টির জন্য শুক্রবার বাছাই হয় নাই। কিছু দিন পরে বাছাই অনুষ্ঠিত হবে। মেডিকেল কার্যক্রম পরিচালনা করেন বিসিবির গেইমডেপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম ফেরদৌস, ফিজিও সালাউদ্দিন মুন, চট্রগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক, সহ: বিভাগীয় কোচ শামীম আক্তার ফারুকী সার্বিক তত্বাবধানে ছিলেন বিসিবির ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোচ মোহাম্মদ রুহুল কুদ্দুছ শামীম। মাঠে উপস্থিত হয়ে মেডিকেল কার্যক্রম প্রত্যক্ষ করেন প্রেস ক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন, সাবেক সহ-সভাপতি ও আম্পায়ার ইব্রাহিম খান সাদাত, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah