নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ এর ৫ম ম্যাচ ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
টসে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এর অধিনায়ক ইশতিয়াক আহমেদ জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৩৮.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬২ রান করে। তপু দত্ত ৫৪ রান ও আনাছ ৩৩ রান করে। সাব্বির ৩টি ওমর, আহনাফ ও সাকিব ২টি করে উইকেট পায়। বিরতির পর ব্যাট করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল ১৬.৩ ওভারে ১১২ রানে অলআউট হয়। সাব্বির ২৮ রান করে। ডানহাতি পেসার আনাছ আহমেদ ৬.৩ ওভারে ১ মেডেন সহ ২৪ রানে ৬ টি ও তপু দত্ত ২টি উইকেট পায়।
খেলা পরিচালনা করেন আম্পায়ার নাদিমুল হক বাবু ও আশিকুল হক সরকার পাবেল স্কোরার আহমেদ শাহ জিহাদ ও মেহেদী হাসান শ্রাবণ।
৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে অংশ গ্রহণ করবে ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল বনাম নিয়াজ মুহম্মদ হাই স্কুল এই খেলার উপর নির্ভর করবে কোন দুই দল আগামীকাল ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে।
Posted ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah