মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেক-ঐশ্বরিয়া কখনোই আলাদা হতে পারেন না: নিখিল

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   272 বার পঠিত

অভিষেক-ঐশ্বরিয়া কখনোই আলাদা হতে পারেন না: নিখিল

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য কলহ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এই আলোচনার মাঝেই গোপন এক তথ্য দিলেন পরিচালক ও অভিনেতা নিখিল দ্বিবেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, দুইজনের ডিভোর্সের খবর একেবারে মিথ্যা। তারা দুইজন কখনোই আলাদা হতে পারেন না।

দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ পরিচালক নিখিল। অমিতাভ, জয়া, শ্বেতা সবাই খুবই স্নেহ করেন এ নির্মাতাকে। নিয়মিত বচ্চন বাংলোতেও যাওয়া আসা রয়েছে নিখিলের। সেই সূত্রেই পরিচালক বলেছেন, ‘আজ পর্যন্ত ঐশ্বরিয়া ও অভিষেককে আলাদা থাকতে দেখিনি। দুজনেই খুব সুন্দরভাবে সংসার করছে। দুজনেই খুবই দায়িত্বশীল। তাই যা রটেছে তা মোটেই সত্যি নয়’।

এদিকে বলিউড পাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহ বিচ্ছেদ নাকি সময়ের ব্যাপার মাত্র! এরই মধ্য়ে নাকি আইনজীবীর সঙ্গে দুজনেই সাক্ষাৎ করেছেন। তবে গুঞ্জনে বিভিন্ন ধরনের কথা ছড়ালেও, বিচ্ছেদের ব্য়াপারে এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া। শুধু তাই নয় এসব নিয়ে কেউ প্রশ্ন তারা সুকৌশলে এড়িয়ে যান। অন্যদিকে সংসার ভাঙার গুঞ্জনের মাঝে জুটি হিসেবে নাকি নতুন একটি সিনেমায় ঐশ্বরিয়া ও অভিষেক চুক্তিবদ্ধ হয়েছেন।

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারের কলহের খবর নতুন নয়। বচ্চন পরিবারের সম্পত্তিভাগের কারণেই বিবাদের সূত্রপাত হয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জন, তারকা দম্পতির সম্পর্কের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার কারণেই অশান্তি শুরু হয়। একথা দ্রুত ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। কেউ কেউ বলেছেন, নিমরতই নাকি ঐশ্বরিয়ার কাছ থেকে অভিষেককে দূরে সরিয়ে নিয়েছেন। তবে এ গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত দুজনের কেউ মুখ না খুলছেন না।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া