নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 230 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অতিরিক্ত চোলাই মদ্যপানে নাছির মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে পৌরসভার রেলওয়ে বাইপাস সংলগ্ন হরিজন পল্লীতে এই ঘটনা ঘটে।
নাছির মিয়া পৌর এলাকার মসজিদপাড়ার রেনু মিয়ার ছেলে। সে পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সোহেল আহমেদ জানান, রাতে হরিজন পল্লীতে গিয়ে অতিরিক্ত চোলাই মদ্যপান করে। এরপর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah