শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেলো আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   208 বার পঠিত

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেলো আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে বন্যায় ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৩০ পরিবার পেয়েছেন আর্থিক সহায়তা।

আজ ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে আখাউড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩০টি পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া বন্যায় মারা যাওয়া সুবর্ণ আক্তারের স্বামীকেও সম পরিমাণ টাকা দেওয়া হয়।

আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী, কালের কণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, আয়োজকদের পক্ষে সুজন চৌধুরী, মো. মাসুম, শিক্ষার্থী আসিফ খান, ফখরুল হাসান সরকার প্রমুখ।

আয়োজকরা জানান, বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করে তারা এই টাকা বিতরণ করেছেন। বন্যার্তদের পাশে থাকতে পেরে তারা খুবই খুশি। সহায়তা পাওয়া বঙ্গেরচর গ্রামের আয়েশা আক্তার বলেন, বন্যায় আমার মাটির ঘরের ক্ষতি হয়। পানি কমলেও ভয়ে ঘরে উঠতে পারছি না। এই সহায়তার টাকা ঘর মেরামতের কাজে লাগাবো।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(574 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া