নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 205 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখামাত্র অসুস্থ হয়ে মারা গেছেন ছেলে। গতকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সোহেল মিয়া নামে ওই যুবক উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের কৌড়াতলীর বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সোহেলের মা মাজেদা বেগম। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মাজেদা বেগমকে ধাক্কা দেন। এতে আহত মাজেদা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন লোকজন। খবর পেয়ে সেখানে ছুটে যান সোহেল। হাসপাতালে মাকে রক্তাক্ত অবস্থায় দেখেই হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান সোহেল। আজমপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. কুদ্দুস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাকে রক্তাক্ত অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৪:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah