রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র আশুরা উপলক্ষে

আলহাজ্ব জায়দুল কবীর ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

আলহাজ্ব জায়দুল কবীর ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :
আলহাজ্ব জায়দুল কবীর ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে মরহুম নোয়াব খোদেজা এর মাগফিরাত কামনায় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য, নাথ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে আলহাজ্ব জায়দুল কবীর ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জায়দুল কবীর ভাঙ্গীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পবিত্র আশুরার ঐতিহাসিক তাৎপর্য, ইসলামী ইতিহাসের অনন্য মাহাত্ম্য, আত্মোৎসর্গ, ধৈর্য, আত্মশুদ্ধি এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মহান শিক্ষা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করা হয়। আলোচনা পেশ করেন অত্র মাদ্রাসার আলেমগণ।

বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সত্যনিষ্ঠা ও ন্যায়ের আদর্শে অবিচল থাকার এক অনুপম দৃষ্টান্ত। এ দিবসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক উৎকর্ষ, সহমর্মিতা এবং আল্লাহভীতির অনুশীলনকে সুদৃঢ় ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আলোচনা শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অত্র মাদ্রাসা হিফজ বিভাগের প্রধান শিক্ষক ক্বারী হাফেজ গোলাম মাওলা রাশেদ, মক্তব বিভাগের প্রধান শিক্ষক ক্বারী মাওলানা হাবিবুর রহমান, নাজেরা বিভাগের সহকারি শিক্ষক হাফেজ রিয়াদ, মক্তব বিভাগের সহকারী শিক্ষক মাওলানা শরীফসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী মূল্যবোধের প্রসার ও বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া