রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   291 বার পঠিত

আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ভারতীয় ২ হাজার ৫০০ কেজি গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ৩ আগস্ট রবিবার ভোররাতে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।

রবিবার রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়। গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলোতে বিক্রি করে অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া