শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শূন্য রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। ম্যাথু শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশ দ্রুত সাজঘরে ফিরে যান।

এরপর অধিনায়ক জস ইংলিস, মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে তারা। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে শূন্য রানে হারায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলের ইনিংস মেরামত করেন। তবে দুজনই ৪২ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

এক পর্যায়ে ১২২ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। হৃদয় ৫৫ বলে ৪০ এবং মিরাজ ২২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিটন দাস করেন ২১ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে মার্নাস লাবুশেন ৮৫ বলে ৫৫, জাভিয়ের বার্টলেট ৪৮ বলে ৫২ এবং জস ইংলিস ৩৪ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৮ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান ৭ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন। এছাড়া তানভীর ইসলাম নেন ২ উইকেট।

এই জয়ের মাধ্যমে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এখন সিরিজের শেষ ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগও রয়েছে টাইগারদের সামনে।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪২ ওভার ১৮৭/৮
বাংলাদেশ : ৩৫ ওভার ১৯৫/৫
ফল : ৫ উইকেটে বাংলাদেশ জয়ী।

Facebook Comments Box

Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া