রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়া পদক জিতলেন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়া পদক জিতলেন

সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমসের ষষ্ঠ আসর। প্রতিযোগিতায় ভারোত্তোলন ইভেন্টে ৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। গেমসের এবারের আসরে ৫৭টি দেশ অংশ নিয়েছে। ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে ৮টি দেশ অংশ নিয়েছিল। তুরস্ক চ্যাম্পিয়ন হয়েছে, ইন্দোনেশিয়া রানার্সআপ। বাংলাদেশের মারজিয়া জিতেছেন ব্রোঞ্জ। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তিনি ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে ৭২, ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি।

এদিন বাংলাদেশের আরো দুই ভারোত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম, ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। রবিবার এসএ গেমসে দুবারের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া