শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   171 বার পঠিত

কসবায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ভয়েস স্কুলে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কসবা উপজেলাজুড়ে এ কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ ১৭ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান এবং কসবা উপজেলা এসিলেন্ট গোলাম সরওয়ার।

কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। কসবা উপজেলা ১০ দিন টিকাদান কর্মসূচি চলবে সময়মতো টিকা দিলে শিশুদের এই রোগ থেকে সহজেই সুরক্ষা দেওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে।

এই ক্যাম্পেইনটি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, যার উদ্দেশ্য আগামী প্রজন্মকে টাইফয়েডের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করা।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া