রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   153 বার পঠিত

কসবায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।

মৃত আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুল মতিন জানান, রোববার বিকেল তিনটা থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া