সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   196 বার পঠিত

কসবায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। শিশুটি পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। সে ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র সন্তান।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহছিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রাতভর গ্রামের মানুষ মসজিদের পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজ করে। আজ বৃহস্পতিবার ভোরে ওই পুকুরে ভেসে ওঠা অবস্থায় তাহছিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের বলেন, শিশু তাহছিনের নিখোঁজের বিষয়টি জানার পর আমরা অনুসন্ধান চালাই। ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া