শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ কবীর আহমেদ ভূইয়া

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ কবীর আহমেদ ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া কসবা ও আখাউড়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আজ ১২ জুন শুক্রবার কসবার সৈয়দাবাদ আদর্শ সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ঘোষণা করেন।

কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন ও নূর আলম ছিদ্দিকী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভূইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব ও রুমেল আহমেদসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে কবীর আহমেদ ভূইয়া জানান, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ খেলার মাঠের উন্নয়নে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কসবা ও আখাউড়ার প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ নির্মাণের উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

একই সঙ্গে কসবা উপজেলার তিনলাখপীর বিশ্ব রোড সংলগ্ন এলাকায় একটি ইপিজেড স্থাপনের লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘোষণা করেন জেলা ও আঞ্চলিক উন্নয়নে বৃহৎ পরিকল্পনার কথাও। তার দাবি, প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে এলাকার গুরুত্বপূর্ণ ও জরাজীর্ণ সড়ক পুনর্নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

পাশাপাশি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের দাবিও কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়েছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষা ও ক্রীড়ার বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তেই তার এই যুদ্ধ।

সমাবেশ শেষে বক্তারা ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং যুবকদের মাদকমুক্ত রাখতে সবার সম্মিলিত উদ্বেগের ওপর জোর দেন।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া