রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা-আখাউড়া সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

কসবা-আখাউড়া সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

কসবা-আখাউড়া সড়কের জরাজীর্ণ অবস্থা ও চলাচলের অযোগ্য রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৩ অক্টোবর সকাল ১১ টা কসবা পৌর সুপার মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।

আতাউর রহমান বলেন, বিগত ৫৪ বছরের দুর্নীতির কারণে কসবা-আখাউড়ার রাস্তাঘাট আজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগণ চরম দুর্ভোগের শিকার। অবিলম্বে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। দুর্নীতির কারণে টেকসই কোনো উন্নয়ন হয়নি। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছি। আগামী ১৫ দিনের মধ্যে জনসম্পৃক্ত একটি গণআন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আমীর, কসবা উপজেলা জামায়াত (সভাপতি শিবলী নোমানী, নায়েবে আমীর, কসবা উপজেলা (সঞ্চালক)কাজী ইয়াকুব আলী, নায়েবে আমীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতআবুল খায়ের স্বপন, সভাপতি, কসবা প্রেসক্লাব আব্দুল হান্নান, সাবেক সভাপতি, কসবা প্রেসক্লাব সবুজ খান জয় কসবা উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি প্রমুখ।

বক্তারা দ্রুত সড়ক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

Posted ৪:০১ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া