সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের ইন্তেকাল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   222 বার পঠিত

কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস পার্সেজারের ইন্তেকালে এলাকায় শোক ও বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা এই ত্যাগী নেতা গত ৩০ ডিসেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুটি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন।

তার ইন্তেকালে কসবা উপজেলা বিএনপি, কসবা-আখাউড়া বিএনপির নেতৃবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেন। একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

আজ ২ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা কুটি ইউনিয়নে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কসবা পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

জানাযাস্থলে শোকের আবহ ছিল স্পষ্ট। সহযোদ্ধারা আব্দুল কুদ্দুস পার্সেজারের রাজনৈতিক সততা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়-এমন মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া