শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে ড্রোন-মিসাইল হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক আহত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

কুয়েতে ড্রোন-মিসাইল হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক আহত

কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আমিনুল ইসলাম (২৮) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতে আঘাত হানা একটি মিসাইলের বিস্ফোরণে তিনি আহত হন। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তার পাসপোর্টের কপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আমিনুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে।

প্রবাসী সূত্রে জানা যায়, বিস্ফোরণে তার হাঁটুতে আঘাত লাগে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান-এর বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালে এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এরই প্রেক্ষাপটে কুয়েত-এও হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া