সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 262 বার পঠিত
কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে নবীনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে সমাপনী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ৩০ জন উদ্যমী তরুণ কৃষক আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় কমানোর ওপর প্রশিক্ষণ নেন।
এসময় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, মানসম্মত বীজ ও সার ব্যবস্থাপনা, মাটি স্বাস্থ্য রক্ষা, রোগবালাই দমন, স্মার্ট কৃষি প্রযুক্তি, ভ্যালু অ্যাডিশন এবং কৃষি বিপণন কৌশল, মাশরুম চাষাবাদ, জৈব সার উৎপাদন, অসময়ের সবজি চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহ-আলম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত।
নবীনগর উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্যোক্তা হওয়ার জন্য তাদের পছন্দ অনুযায়ী প্রদর্শনী উপকরণ সামগ্রী দেয়া হবে। যা দেশের কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক হবে। এর আগে গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah