জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 144 বার পঠিত
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাক হওয়া ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক জামাল উদ্দিন জানান, তার নম্বর থেকে একাধিক ব্যক্তির কাছে একইভাবে অর্থ চাওয়ার বার্তা পাঠানো হচ্ছে। তিনি বলেন, “বিষয়টি আমি জানতে পেরেছি।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তার নম্বর থেকে কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা উপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah