অনলাইন ডেস্ক | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এড. এম. এ. মান্নান। এতে প্রধান অতিথি বলেন, আপনারা চট্টগ্রামে অবস্থান করলেও নবীনগরের কৃতি সন্তান, নবীনগরের সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সুখ-দুঃখে আপনাদের সাথে থাকব সে প্রতিশ্রুতি দিচ্ছি। নবীনগরের উন্নয়নে আমরা একসাথে কাজ করব।
নবীনগর এসোসিয়েশন চট্টগ্রাম এর সভাপতি মোঃ নোমান মুন্সি’র সভাপতিত্বে এবং নবীনগর এসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রানা’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসনাত আলম (রাজিব ভূঁইয়া)। এতে স্বাগত বক্তব্য রাখেন- হাক্কানি দরবার শরীফের তত্ত্বাবধায়ক ও নবীনগর এসোসিয়েশন চট্টগ্রাম এর উপদেষ্টা শাহ সুফি শেখ এহসানুল গনি পল্লব।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম পিডিবি’র চিফ ইঞ্জিনিয়ার মো: কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চুয়েটের সাবেক উপ-উপাচার্য প্রফে: ড. ইঞ্জি: জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রামের সমবায় অধিদপ্তর এর আঞ্চলিক প্রধান মো: দুলাল মিঞা, চট্টগ্রামের মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এর এসোসিয়েট প্রফেসর মঞ্জুরুল আলম, ইউএসটিসি’র ফিন্যান্স এন্ড ব্যাংকিং ফ্যাকাল্টি এর এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সাহাবুদ্দিন, ই্উএসটিসি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট সাইফুদ্দীন মোল্লা, চট্টগ্রামের পদ্মা অয়েল কো লিঃ এর সহকারী ব্যবস্থাপক আরফাতুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর রেঞ্জ অফিসার এমদাদুল হক, চট্টগ্রাম ব্রাক ব্যাংক এর আঞ্চলিক রিকোভারী প্রধান মো: কামাল হোসেন, সিএমপি’র পুলিশ পরিদর্শক জামির হোসেন জিয়া, সিএমপি’র সিটিএসনি’র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, চট্টগ্রাম কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইকবাল হোসেন, সিএমপি’র উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন, চট্টগ্রামের রূপালী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক, ট্রু নিউজ টুডে এর প্রকাশক ও সাংবাদিক বশির আহাম্মদ রুবেল, এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা, এস জামান’স এন্ড ব্রাদার্স প্রাঃলিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মো: শাহজাহান, এস আমান’স এন্ড ব্রাদার্স প্রাঃলিঃ এর পরিচালক হাজী মো: শাহাবুদ্দীন, হাসাম ট্রিমস এন্ড এন্সাসরিজ লিঃ এর চেয়ারম্যান ইবনুল হাসান সবুজ প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের ইউলিটি পলি ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রোপাইটর মো: শরিফুল ইসলাম, নবীনগর এসোসিয়েশন চট্টগ্রাম এর ইফতার ও দোয়া মাহফিল উপ-কমিটির আহবায়ক এম. এম. শেখ ফরিদ, থ্রি-স্মার্ট কোং এর ম্যানেজিং পার্টনার মো: সুমন মিয়া, চট্টগ্রাম টায়ার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম কাজীর দেউরীর বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: হাবিবুর রহমান, নবীনগর এসোসিয়েশন চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু নাইয়ুম, নবীনগর এসোসিয়েশন চট্টগ্রাম এর সাবেক সভাপতি এম হেলাল উদ্দিন, ফয়জুল ফয়েজ প্রমুখ।
চট্টগ্রামে অবস্থিত নবীনগরবাসীর উপস্থিতিতে প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে উঠে।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah