মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন মিরাজ, স্বপ্ন বিজ্ঞানী হওয়ার

ফরিদ আহমেদ,নবীনগর :   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন মিরাজ, স্বপ্ন বিজ্ঞানী হওয়ার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এস এম আজিজুল হাকিম মিরাজ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
এর আগে মিরাজ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। তিনি নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আব্দুল কাহহার (এম এ কাহহার) একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি। মা রাখী সারোয়ার যমুনা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি তাদের প্রথম সন্তান।
মিরাজ ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে একজন বিজ্ঞানী হতে চান। তিনি বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে জীব ও জগতের কল্যাণে কাজ করার ইচ্ছা তার।
মিরাজের বাবা মোহাম্মদ আব্দুল কাহহার বলেন, “আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে।”
তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া