নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার বলেছেন, শারিরীক ও মানসিক আত্মউন্নয়নে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। তিনি বলেন, একটি দক্ষ দেশ গড়তে হলে পরিশ্রম করতে হবে এবং নিজে দক্ষ হতে হবে তাহলেই দেশ এবং পৃথিবী বদলাতে পারবো। আজ ১৬ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ও নতুন দেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত জুডো ও কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জুডো’র সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী, কোচ মোঃ ছালাউদ্দিন, সার্জেন্ট মোঃ ইকবাল হোসেন, কোচ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী ও ভাষ্যকার আনিসুল হক রিপন। প্রতিযোগিতায় ৩টি সংগঠনের ৯টি ইভেন্টে ৫০ ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় ছাত্রীদের অংশগ্রহনে প্রধান অতিথি তাদেরকে ধন্যবাদ জানান।
Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah