সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে সহস্রাধিক নারী-পুরুষ পেলো বিনা মূল্যে চিকিৎসাসেবা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত

তারেক রহমানের জন্মদিনে সহস্রাধিক নারী-পুরুষ পেলো বিনা মূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের খারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এদিন আটজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। এলাকার সহস্রাধিক নারী-পুরুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

তারেক রহমানের জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা উপলক্ষে কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন প্রমুখ।

কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বার।

নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা-এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন তারা। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া