রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কসবা সীমান্ত এলাকা থেকে দেড় কোটিরও বেশি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৩১ জুলাই বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে ও ভারতীয় শাড়ি। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, ‘মঈনপুর বিওপির আওতাধীন কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ পিস ভারতীয় শাড়ি ও তিন হাজার ৬৫২ পিস মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা।’

চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া