সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ বিজয়ী হলে সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে: রিয়াজুল

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   347 বার পঠিত

ধানের শীষ বিজয়ী হলে সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে: রিয়াজুল

গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে টোক ইউনিয়নের বাইপাস সংলগ্ন মাঠে ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, ধানের শীষ বিজয়ী হলে সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে এবং কাপাসিয়ার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ঐক্যবদ্ধ ও আধুনিক কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বিতা নিশ্চিত করা, মহিলাদের বয়স্ক ও বিধবা ভাতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, কৃষির আধুনিকায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।

জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শামসুল হক রোকন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রাক্তন সভাপতি এম এ হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শাহ রিয়াজুল হান্নান ভোটের মাধ্যমে নিজের বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দেন এবং দোয়া, ভোট ও সহযোগিতা কামনা করেন। তিনি ইউনিয়নের সকলকে দলমতের উর্ধ্বে উঠে কাপাসিয়ার উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নির্বাচন প্রচারণা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল হক, বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, ঢাকা মহানগর বিএনপি নেতা গোলাম এমডি মঈন উদ্দিন রবিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া