ফরিদ আহমেদ,নবীনগর : | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 117 বার পঠিত
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে মানুষের সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণও প্রয়োজন।
এ সময় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুর্যোগকালীন করণীয় ও নিরাপদ উদ্ধার কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেন। আলোচনা শেষে সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah