রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমএ মান্নানের কঠোর হুঁশিয়ারি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   226 বার পঠিত

নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমএ মান্নানের কঠোর হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান। তিনি বলেন, ইজারার শর্ত ভেঙে কৃষিজমি ধ্বংস ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

২৩ ফেব্রুয়ারি সোমবার উপজেলার চরলাপাং এলাকায় পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে অংশ নেন তিনি। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, নাসিরাবাদ মৌজায় ইজারা নেওয়া একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাহেবনগর ও চরলাপাং এলাকায় বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন বাড়ছে এবং ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে।

তারা আরো জানান, গত রবিবার সকালে গ্রামবাসী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন।

এ বিষয়ে এমপি আব্দুল মান্নান বলেন, “নবীনগরে কোনো অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না। যেকোনো মূল্যে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে।” তিনি প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সচেতনতা কামনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস কে হেলাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, সহ-সভাপতি দেলোয়ার কমিশনারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া